করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত আটটায় মারা যায় শিশুটি। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়ায়। এই ঘটনার পর লকডাউন করা হয়েছে গ্রামটি।
উপজেলা সিভিল সার্জন বলেন, তিনদিন আগে রাজশাহী থেকে গ্রামের বাড়ি বাঘারপাড়ায় আসেন ঐ ছাত্র। এরপর থেকে সে জ্বর ও পাতলা পায়খানা নিয়ে অসুস্থ্য হন। রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিশোরের মৃত্যুর পর বাঘারপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি









