নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর কুশিয়ারা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ ইউনিয়নে সামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়, আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়সহ একটি পশু হাসপাতাল রয়েছে। নবীগঞ্জ বাসস্ট্যান্ডের পর থেকেই এই ইউনিয়ন শুরু হয়েছে। এ ইউনিয়নের প্রধান প্রধান সড়কে দীর্ঘদিন ধরেই খানা-খন্দে পরিপূর্ণ। কুশিয়ারা থেকে কাইকারটেক ব্রিজের পূর্ব পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে চরম ভাগান্তিতে পড়ছে ইউনিয়নের বাসিন্দারা। অথচ স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের অর্পিত দায়িত্ব থেকে সরে যাচ্ছে এমন অভিযোগ ইউনিয়নের সাধারণ মানুষের।
তারা ক্ষোভ প্রকাশ করে জানান, বন্দর ইউনিয়নের কয়েকটি এলাকা বেশ নাজুক অবস্থা রয়েছে। সড়টির বুক চিরে পথচারি পারাপারে যন ভোগান্তির অন্ত নাই। বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় শিক্ষার্থী কিংবা পথচারী চলাচলেও ঘটছে অনাকাঙ্খিত ঘটনা। যানবাহন চালক ও পথচারিরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে অনেক বছর ধরেই। অথচ স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই গ্রহণ করছে না। তাদের একাধিকবার অবগত করেও কোনো লাভ হয়নি। তবে এবার পর্যাপ্ত পরিমানে বৃষ্টিতে পুরো সড়কের নাজুক অবস্থার উপক্রম হয়েছে। শুধু যান চলাচল নয়, পথচারিদের জন্যও দুর্বোধ্য হয়ে পড়েছে সড়কটি।
ইউনিয়নের উপর দিয়ে মদনপুর, মদনগঞ্জ, সোনারগাঁসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। অনেক মানুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার উপর দিয়ে চলাচল করে। তবে, রাস্তার বেহাল দশায় কারও কোনো মাথা ব্যাথা নই। এলাকাবাসী দ্রুত এ রাস্তার সংস্কার চায়।
অটোচালক রমিজউদ্দিন বলেন, রাস্তার গাড়ি চালাইয়া আর খাইতে পারমু না মনে হয়। অন্য কাম খুঁজতে হইবো। নাইলে না খাইয়া মরমু। কারণ এ রাস্তায় গাড়ি লইয়া নামলে বাড়ি ফিরতে পারমু কিনা তার গ্যারান্টি নাই। এ ব্যাপারে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের বক্তব্য নেওয়ার জন্য একাধীকবার চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।









