একটি কলাগাছে ২০টি মোচা (থোর) বেরিয়েছে। আশ্চর্যজনক এ দৃশ্যটি দেখার জন্য ভিড় করছেন শত শত লোক। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির তিলিপ গ্রামের কৃষক ইসমাইলের বাড়িতে। সে ওই গ্রামের মৃত. ইব্রাহিমের ছেলে।
ইসমাইলের বাড়িতে একই গাছে ২০টি মোচা বের হওয়ায় মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। অনেককে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে স্ব স্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দিয়ে পোস্ট দিচ্ছেন।
কলাগাছ মালিক ইসমাইল হোসেন জানান, বাড়ির পাশে দেশি জাতের একটি কলা গাছ লাগান তিনি। গত এক সপ্তাহ আগে ওই গাছে মোচা বের হতে দেখা যায়। পরে মোচাটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ২০টি মোচা বের হতে দেখা যায়। এ খবর শুনে স্থানীয় লোকজন দেখার জন্য ভিড় করতে থাকেন। এরিমধ্যে ৪টি মোচা শিশুরা ভেঙে নিয়ে যায়। আর যাতে মোচা নষ্ট না হয় সে জন্য পাহারা দিচ্ছেন তিনি।
এ বিষয়ে প্রবীণ সাংবাদিক দ্বীন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, এটি আমার বাড়ির পাশের ইসমাইলের বাড়িতে ঘটেছে। তার একটি কলা গাছে ২০টি মোচা বের হয়েছে। এমন ঘটনা আল্লাহর নিদর্শন-নিয়ামত। সবই পারেন আল্লাহ। যা দেখার জন্য শত শত লোক দেখতে আসছেন ওই বাড়িতে।
কলার মোচা দেখতে আশা ময়ূরা গ্রামের মিলন বলেন, মানুষের মুখে খবর শুনে প্রথমে বিশ^াসই করিনি। পরে সরেজমিনে দেখে আচার্য্য হলাম একটি গাছে ২০টি মোচা। এটি আল্লাহর একটি নিদের্শন। মোবাইলে ছবি তুলে নিয়েছি।









