জনস্বার্থে পরিচ্ছন্নতার জন্য মুন্সীগঞ্জ সদর ধলাগাও বাজারে দুটি বেসিন বসানো হয়েছে। এই মহতী উদ্যোগ নিয়েছেন শেখ আজমীর। তিনি যুবলীগ নেতা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। এছাড়া মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিজ এলাকা মুন্সীগঞ্জ সদর রামপাল, রামসিং, কোদাল ধোঁয়া, চৌগারারপার, দালালপারা, দেওসার এবং ধলাগাও এ মাস্ক বিতরন করেন। সঙ্গে ছিলেন নাঈম আহমেদ, বিটু খান, প্রিন্স শেখ, জিয়াউল হাসান, রনি হোসেন, সনেট হাওলাদার, হাবিব মিজি, রওনক আহমেদ প্রমুখ।

এছাড়া শনিবার দিনমজুর, রিকশাচালক, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন শেখ আজমীর। সদর উপজেলা রামপাল ইউনিয়নে দক্ষিন দেওসার এই ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। উপস্থিত ছিলেন সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, আলী আজগর বেপারী, কবির বেপারী, বাবু মন্ডল, হিটু খাঁন, আল মামুন মন্ডল সানি প্রমুখ।








