দিনাজপুরের বিরামপুরে পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং 'শব্দদূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প' এর আওতায় সরকারি পেশাজীবি/ পরিবহন চালক/সাংবাদিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধীদপ্তরের (অতিরিক্ত সচিব), অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবীর। বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর, ঢাকা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনাজপুর এর অধ্যক্ষ ডা. মো. মোমেনুল হক, সিভিল সার্জন দিনাজপুর ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন প্রমুখ।









