গাজীপুরে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত তিনজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গাজীপুরে প্রথম করোনা আক্রান্ত ৭১ টেলিভিশনের প্রতিনিধি ইকবাল আহামেদ নিজ বাড়ীতে আইসলোশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস'র) গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ করোনা ভাইরাস পজিটিভ আসে।
গাজীপুরের সিভিল সার্জন মোঃ খাইরুজ্জামান বলেন, এস এ টিভির জেলা প্রতিনিধি শাহজাহান মিয়া নিজ বাড়ীতে আইসলোশনে থেকে চিকিৎসা নিচ্ছে এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস'র) গাজীপুর জেলা প্রতিনিধিকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহামদ মেডিকেল কলেজ হাসপাতালে আইসলোশনে আছেন। আক্রান্ত অপর একজন হলেন আকরাম হোসেন রিপন।
আনন্দবাজার/শাহী









