চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া আবদুল বারী হাট সড়কের বেহাল অবস্থা পরিনত হয়েছে। দীর্ঘ আড়াই কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হয়ে পড়েছে। এতে সর্ব সাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রায় কয়েক বছর ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। অথচ সড়কটি দিয়ে গাছবাড়িয়া মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাড়াও খানহাট বাজার এবং সাব-রেজি. অফিসের চলাচলের একমাত্র এ সড়কটি। প্রতিদিন হাজারো মানুষের চলাচল সড়কটি করুণ অবস্থায় অবহেলিতভাবে পড়ে আছে। সড়কে সৃষ্ট খান-খন্দকে সামান্য বৃষ্টিতে কাদাপানি জমে একাকার হয়ে উঠে। আর খন্দকে পড়ে হালকা যানবাহনগুলো বিকল হয়ে যাচ্ছে।
স্থানীয় কাউন্সিলর লোকমান হোসেন বলেন, সড়কটি জরুরিভাবে সংস্কার করা দরকার। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী বলেন, সড়কটি শিগগির সংস্কার করা হবে।









