গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৭ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৩৭ জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৪৮২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.৬০ শতাংশ।
আনন্দবাজার/ডব্লিউ এস









