চট্টগ্রাম সিটি মেয়রের উদ্যোগে নগরীতে ৬ টি বুথে সন্দেহভাজন রোগীদের করোনার টেস্টিং কার্যক্রম শুরু হয়েছে।
আজ থেকে নগরীর ৬ টি পয়েন্টে ৬টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করবে চসিক।
সিটি মেয়র জানান, আজ রবিবার এবং পরশু সোমবার যেসব বুথ চালু করা হবে তার মধ্যে একটি চট্টগ্রাম প্রেস ক্লাবে, এছাড়া কাট্টলী, বিবিরহাট, ফিরিঙ্গিবাজার, চান্দগাঁও এবং ছোটপুল এলাকায় একটি করে বুথ বসানো হচ্ছে।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, 'বেসরকারি সংস্থা ব্রাকের সাথে যৌথভাবে আপাতত ছয়টি নমুনা সংগ্রহ বুথ চালু করা হচ্ছে।'
পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় আরো বুথ বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, 'মূলত করোনার বিস্তার রোধ করতেই শহরের বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহের বুথ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। কারণ যেসব সন্দেহভাজন রোগী নমুনা দিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন তাদের বেশিরভাগই নেগেটিভ। কিন্তু সবাই একসাথে পরীক্ষা করাতে গিয়ে অনেক সময় পজিটিভ রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাই যতটুকু সম্ভব রোগীদের বিচ্ছিন্ন করা এবং সময় বাঁচাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা যত কাছাকাছি এলাকায় তাদের নমুনা প্রদান করতে পারবে, তাদের দ্বারা অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তত কম হবে।'
আনন্দবাজার/এফআইবি









