দেশে একদিনে করোনা আক্রান্ত থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানায়, নতুন করে ১৫ হাজার ২৯৭ জন রোগী সুস্থ হয়েছে। সবমিলিয়ে দেশে এখন সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৭ জনে।
এর ব্যাখ্যা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, আমরা আজ গতকালের তুলনায় অনেক বেশি সুস্থ রোগীর সংখ্যা বলছি।
এর কারণ হল, যারা বাসায় থেকে সুস্থ হয়েছেন এবং উপসর্গবিহীন তাদের সংখ্যাটি এখানে যোগ করা হয়েছে। এ তথ্যটি আমাদের আইইডিসিআর সরবরাহ করেছে।
যার ফলে মহামারী ভাইরাসটিতে শনাক্ত বিবেচনায় সুস্থতার হারও একদিনে বেড়ে দাঁড়ালো ৩৭ দশমিক ৫৫ শতাংশে। গতকাল পর্যন্ত যা ছিল ২১ দশমিক ৪০ শতাংশ।
আনন্দবাজার/এস.কে









