মোবাইল ব্যাংকিং সেবা 'বিকাশ' নিয়ে করা প্রতারণার রাস্তা এবার বন্ধ হয়ে গেছে। যার পেছনে কাজ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি দিয়েছেন তিনি নিজেই।
বিকাশ গ্রাহকদের উপহারের লোভ দেখিয়ে কিংবা নানা কৌশলে পিন নাম্বার জেনে নিয়ে টাকা হাতিয়ে নিত প্রতারকেরা। তবে এবার প্রতারণার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে।
মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বিকাশ কর্তৃপক্ষকে। তারা মাল্টি ডিভাইস লগইন বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ একটি একাউন্ট থেকেই আপনি এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।
তিনি আরও লিখেন, প্রতাকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না। আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা। সামান্য চেষ্টা করেছিলাম। বিকাশ গ্রাহকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা প্রমানিত হল। সন্মান দিয়েছেন অংসখ্য গ্রাহকদের।এজন্যই বলেছিলাম, আমরা পারি না এমন কিছু নেই। রক্ষা পেল গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রতারকদের কবল থেকে। এখন কিন্তু আপনার পালা। একাউন্ট সহ মোবাইল আবার কারো হাতে দিয়ে দিয়েন না।
আনন্দবাজার/টি এস পি









