সারা বিশ্ব এখন প্রানঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। তাই মাস্ক পরা এখন বাধ্যতামূলক। এখন মাস্ক পরার অভ্যাস করে ফেলেছে পৃথিবীর অধিকাংশ মানুষ। এমন অবস্থায় মুখে মাস্ক বাঁধা এক আস্ত গ্রহাণু নাকি পৃথিবীর দিকে ছুটে আসছে। এটি পৃথিবীর পাশ দিয়ে যাবে বুধবার ভোর ৫টা ৫৬মিনিটে।
সেই ছবি সম্প্রতি মহাকাশবিদদের হাতে ওঠে এসেছে। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। এই গ্রহাণু মাউন্ট এভারেস্টের অর্ধেক। এটি প্রায় দেড় কিলোমিটার চওড়া। এই গ্রহাণুটি প্রথম আবিষ্কার করা হয়েছিল ১৯৯৮ সালে। পৃথিবীর পাশ দিয়ে গ্রহাণুটি আগামী ২৯ এপ্রিল ছুটে যাবে।
বিজ্ঞানীরা জানান, পৃথিবীর ওপর এর কোনো প্রভাব পড়বে না। পৃথিবী থেকে প্রায় চার মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে গ্রহাণুটি।
পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকেও ১৬ গুণ দূর দিয়ে যাবে এটি। নাসার বিজ্ঞানীরা জানায়, যদি এটি পৃথিবীর সাথে কোনোভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ংকর প্রভাব পড়তে পারতো। কিন্তু আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই।
আনন্দবাজার/এস.কে









