ইতোমধ্যে ২০২১ সালের ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার। আজ সোমবার(২ নভেম্ববর) এই ছুটির তালিকা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন হতে পারে। তবে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটির তালিকা চূড়ান্ত করে।
এটি ছুটি সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় কার্যকর হবে।
ওই খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেও এর মধ্যে শুক্র এবং শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ৭ দিন।
ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া ক্যালেন্ডার মন্ত্রিসভায় উপস্থাপনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই ২০২১ খ্রিস্টাব্দের ক্যালেন্ডার ছাপানোর প্রক্রিয়া শুরু হবে।
তালিকা অনুযায়ী, ২০২১ সালের শবেবরাত ২৯ মার্চ সোমবার, শবেকদর ১০ মে সোমবার, ঈদুল ফিতর ১৩ মে বৃহস্পতিবার, ঈদুল আজহা ২০ জুলাই মঙ্গলবার, আশুরা ১৯ আগস্ট বৃহস্পতিবার, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯ অক্টোবর মঙ্গলবার।
তবে চাঁদ দেখা সাপেক্ষে এগুলো এক দিন এদিক-ওদিক হয়ে থাকে। আর সেটা ক্যালেন্ডারে উল্লেখ করা থাকে। এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে।
আনন্দবাজার / এইচ এস কে









