আজ (২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২৩তম জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষা, জলাধার রক্ষা, গাছ লাগানোসহ দেশের উন্নয়নে আপনারা কাজ করবেন। বিশ্ব এগিয়ে যাচ্ছে। তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বিশ্বের সঙ্গে। এ কারণেই দক্ষ জনশক্তি গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করেছি। প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরী করছি। ইতোমধ্যেই ১০০টি ইনস্টিটিউট স্থাপনার কাজ শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটি দেশকে গড়ে তুলতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষমানব শক্তির। শুধু দেশের মধ্যে নয়, যারা বিদেশে কাজ করবেন তাদেরও দক্ষ হতে হবে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো।
আনন্দবাজার/তাঅ









