কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউনহল মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এর মধ্য দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে কুমিল্লা জেলা পুলিশ আরো একধাপ এগিয়ে যাবে এবং এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে।
এ সময় পুলিশ সুপার জানান, আইজিপি ড. বেনজীর আহমেদ বাংলাদেশের পুলিশ বাহিনীকে উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে উন্নত দেশের পুলিশের মতো বডি ওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নিয়েছেন। এরমধ্য দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে কুমিল্লা জেলা পুলিশ আরো এক ধাপ এগিয়ে যাবে এবং এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এ বডি ওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে, পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও। বডি ওর্ন ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। বডি ওর্ন ক্যামেরাগুলো প্রত্যেকটি ভ্রাম্যমাণ সিসি ক্যামেরার কাজ করবে। এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করা হবে। এছাড়া যেকোনো অপরাধমূলক ঘটনার স্থানের পারিপার্শ্বিক চিত্র ক্যামেরায় ধারণ হলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নিতেও সুবিধা হবে।
পুলিশ সুপার বলেন, বিশেষ এ ক্যামেরা ছাড়াও টেকটিক্যাল বেল্ট দেওয়া হয়েছে। সর্বাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট সংযোজন করা হচ্ছে বাংলাদেশ পুলিশে। ছয় চেম্বারের আধুনিক এ টেকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হাতকড়া, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডিবল বাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়ারলেস। এতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে স¤পূর্ণ খালি। এতে পুলিশের কাজে গতি আসবে, মনোবলও বাড়বে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল সোহান সরকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









