কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের শরীরে সম্প্রতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা দেয় করোনা পরীক্ষার জন্য। পরে আজ শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, কক্সবাজারে যোগদানের ১০ দিনের মাথায় তিনি করোনায় আক্রান্ত হলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আনন্দবাজার/এইচ এস কে









