করোনার অ্যান্টিবডির খোঁজে রাত-দিন এক করে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তার পাশাপাশি একদল বিজ্ঞানী করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষের অ্যান্টিবডি কাজে লাগিয়ে এই ভাইরাসকে প্রতিহত করার চেষ্টা করছেন। এর মাঝেই করোনা-রোধী অ্যান্টিবডি নিয়ে গবেষণায় প্রত্যাশা বাড়াল মার্কিন বায়োটেকনোলজি সংস্থা রিজেনেরন।
রিজেনেরনের বিজ্ঞানীরা করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি নিয়ে চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলেন।
মার্কিন বায়োটেকনোলজি সংস্থার বিজ্ঞানীদের তৈরি এই অ্যান্টিবডি আসলে একাধিক করোনা-রোধী অ্যান্টিবডির সংমিশ্রণ বা ‘কক্টেল’। এটির প্রয়োগের ফলে শরীরে এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যা করোনা সংক্রমণের আশঙ্কা প্রায় ১০০ শতাংশ হ্রাস করে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
রিজেনেরনের বিজ্ঞানীদের দাবি করেছে, তাদের তৈরি এই অ্যান্টিবডি ‘কক্টেল’ এতোটাই শক্তিশালী যে, কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও সংক্রমণের কোনও রকম ভয় নেই!
সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালে ২,০০০ জন করোনা রোগীর উপর এই অ্যান্টিবডি ‘কক্টেল’ প্রয়োগ করে দেখা হবে।
আনন্দবাজার/এস.কে









