ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনায় স্টার প্লাস, স্টার জলসাসহ ৭ চ্যানেল বন্ধের হুমকি দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন হুমকি দিয়েছেন কোয়াব-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।
তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে জাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের বন্ধ চ্যানেল চালু না করলে ক্যাবল অপারেটররা ওই সাত টিভি চ্যানেল বর্জন করবে।
তিনি আরও বলেন, দেশজুড়ে ক্যাবল অপারেটরদের স্টার গ্রুপের চ্যানেলগুলো প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে অনেক ক্যাবল অপারেটর এসব চ্যানেল প্রদর্শন বাদ দিয়েছন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সাল থেকে বাংলাদেশে স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, লাইফ ওকে এবং স্টার গোল্ডের বাংলাদেশি পরিবেশক হিসেবে কাজ করছে জাদু ভিশন লিমিটেড।
আনন্দবাজার/এম.কে









