বাগেরহাটের শরণখোলা উপজেলাতে সুপেয় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শুকিয়ে গেছে এলাকার পুকুরগুলো। রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরে বসানো পানি শোধনের বেশিরভাগ পিএসএফ অকেঁজো।
কিছু কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তির পিএসএফ সচল থাকলেও করোনার কারণে পানি নেওয়া সীমিত করা হয়েছে। এছাড়া উপজেলার অধিকাংশ এলাকায় নলকুপের পানি লবণাক্ত। যার ফলে সুপেয় পানির অভাবে উপজেলা জুড়েই হাহাকার পড়ে গেছে।
জীবন বাঁচাতে করোনার ভয় উপেক্ষা করেই দূর-দূরান্ত থেকে পানি আনার জন্য ছুঁটছে মানুষ। উপজেলার যেসব পুকরে পিএসএফ সচল রয়েছে, সেখানে দিনরাত নারী-পুরুষের দীর্ঘ লাইনে দাড়িয়ে পানি নিচ্ছেন। এক কলস পানি নিয়ে বাড়ি ফিরতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
আনন্দবাজার/এস.কে








