পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ৮-৯দিনের দীর্ঘ সূত্রিতা কাটিয়ে দ্রুত সময়ে রিপোর্ট পেতে, অবশেষে বহুল কাংখিত পিসিআর ল্যাব বসানো হচ্ছে। এই ল্যাব স্থাপনের জন্য পুরো অর্থের যোগান দিচ্ছে বসুন্ধরা গ্রুপ।
শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষে ৬৯ লক্ষ টাকার চেক রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে হস্তান্তর করেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল(বেপজা)’র নির্বাহী পরিচালক পবন চৌধুরী। সকালে সভা শুরু হওয়ার আগেই সিভিল সার্জনের হাতে এইচেক তুলে দেন পবন চৌধুরী।
এই সময় সিভিল সার্জন ও রাঙামাটির দায়িত্বশীলরা পার্বত্য রাঙামাটিবাসির পাশে দাঁড়ানোয় বসুন্ধরাগ্রুপের প্রশংসার পাশাপাশি সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এইসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা।
দেশের করোনার সংক্রামনের শুরু থেকেই রাঙামাটিতে করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত সময়ে পেতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য রাঙামাটির সর্বস্থরের মানুষ দাবি জানিয়ে আসছে। তারই পরিপেক্ষিতে রাঙামাটিতে গতদুইবার সভার করা পর গুরুত্ব বিবেচনায় তৃতীয় সভার শুরুতেই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পিসিআর ল্যাব স্থাপনের চেক হস্তান্তর করেন করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে রাঙামাটিতে জেলার দায়িত্বপ্রাপ্ত এই প্রতিনিধি।
আনন্দবাজার/এফআইবি









