সৈয়দপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ অপর্যাপ্ত। আর এ কারণে ক্ষুধাপীড়িত মানুষের দুর্ভোগের কথা জানাতে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক মহিলা কাউন্সিলর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের গোলাহাট চিনি মসজিদ মোড়ে উপস্থিত হয়ে হ্যান্ড মাইকে এলাকাবাসী ও সংবাদকর্মীসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা। পরে তার বাসায় উপস্থিত সংবাদ সম্মেলনে তিনি তার অপারগতার ব্যাখ্যা দেন ।
মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাদের দূর্দশায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মহামারী করোনার প্রভাবে শ্রমিক শহর সৈয়দপুরের প্রায় অর্ধেক মানুষই কর্মহীন হয়ে পড়েছেন। এর মধ্যে ২০ থেকে ২৫ হাজার খেটে খাওয়া দিন মুজুর। যারা সম্পূর্ণরুপে হাতশুন্য হয়ে পড়েছেন। দীর্ঘ ২০ দিন ধরে ঘরে বান্দি থাকায় তাদের মধ্যে দু’মুঠো ভাতের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। ক্ষুধার্ত মানুষ দিশেহারা হয়ে জনপ্রতিনিধিদের বাড়িতে, পৌরসভায় ও উপজেলা পরিষদে ধর্না দিচ্ছে।
কিন্তু তাতেও তাদের কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়ছেন এবং সড়ক অবরোধ করে পুলিশ ও সেনা বাহিনীর গাড়ি আটকে ত্রাণের দাবি জানাচ্ছেন এই কাউন্সিলর। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।
আনন্দবাজার/এফআইবি








