হালদায় ডলফিন রক্ষার নির্দেশ
প্রকাশ:

বিস্তারিত
চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে এ আদেশ দেন। একই সাথে হালদা রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।
এর আগে সোমবার চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে ভার্চুয়াল আদালতে শুনানির জন্য একটি রিট আবেদন করা হয়। সোমবার (১১ মে) বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চে একমাত্র এ রিট আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন।
আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ডলফিন হত্যা বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না এ মর্মে রুল জারির অনুরোধ জানানো হয়।
আবেদনে মৎস্য ও পশুসম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।
আনন্দবাজার/শহক








