স্কলাস্টিকা স্কুলে ছুটি ঘোষণা
প্রকাশ:

বিস্তারিত
রাজধানীর স্কলাস্টিকা স্কুলে ছুটির ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মেইল পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) পাঠানো স্কুলের পক্ষ থেকে এটিকে বসন্তকালীন ছুটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
করোনার কারণে বিভিন্ন মহল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি উঠলেও সরকারের তরফ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি।
আনন্দবাজার/ টি এস পি








