মুই মানুষের জমি বর্গা নিয়ে আলু লাগাইছুনু, বৃষ্টিতে যেভাবে মোর আলুর ক্ষতি হইছে, লাভ তো হবেই না, মোর এখন খরচের আসলটাও উঠিবে নাই, এতে মুই এখন রাস্তার ফকির হোম। বউ বাচ্চা নিয়া রাস্তা বসিলা হবে মক
ফের টানাবৃষ্টিতে দিনাজপুরের বীরগঞ্জে আলুচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে টানা ৫ঘন্টা শিলা বৃষ্টি হয়। সরেজমিনে উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামে দেখা যায়, আলুচাষি ইউপি সদস্য সুরুজ আলী কোদাল ও গামলা দিয়ে আলুক্ষেত থেকে পানি নামানোর জন্য কাজ করছেন।
কৃষক নাহিদ জানান, কয়েকদিন আগে টানা ৪ দিনের বৃষ্টিতে আলুক্ষেতের বেহাল দশা তৈরি হয়েছিল। এ সময় অনেক অপরিপক্ক আলু তুলতে হয়েছে।
কৃষক বাবুল বলেন, মুই মানুষের জমি বর্গা নিয়ে আলু লাগাইছুনু, বৃষ্টিতে যেভাবে মোর আলুর ক্ষতি হইছে, লাভ তো হবেই না, মোর এখন খরচের আসলটাও উঠিবে নাই, এতে মুই এখন রাস্তার ফকির হোম। বউ বাচ্চা নিয়া রাস্তা বসিলা হবে মক।









