বসুন্ধরা সিটির এশিয়ান স্কাইশপ আউটলেটে থেকে ‘সেক্স টয়’ এবং যৌন উদ্দীপক বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের এন্টি টেররিজম ইউনিট মঙ্গলবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন।পরে আসামিদের প্রত্যেককে এক দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ।
এই তিনজন হলেন, হেলাল উদ্দিন (৪৯), আলতাফ মৃধা (২৩) ও ফাহিম (২২)। তাদের মাঝে হেলাল বসুন্ধরা সিটিতে থাকা এশিয়ান স্কাইশপ আউটলেটের মালিক ।
এন্টি টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান, একটি মাদক চক্রকে অনুসরণ করতে গিয়ে তাদের সন্ধান পান তারা।
রবিবার ওয়েস্টিন হোটেলের পাশ থেকে ফাহিমকে (২২) একটি পলিথিনের ব্যাগসহ ধরার পর সেই ব্যাগে ‘নিষিদ্ধ’ যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্যে আলতাফ মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় বিপুল পরিমাণ ‘সেক্স টয়’ এবং যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে, যেগুলো বাংলাদেশে বিক্রি করার অনুমতি নেই বলে এন্টি টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেন।
আনন্দবাজার/এফআইবি









