করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়েছে শরীয়তপুরের ডামুড্যায় অধিকাংশ মানুষ। হত দরিদ্র কর্মহীন মানুষকে নানা ভাবে সাহায্য করছেন প্রশাসন। তার পাশাপাশি ব্যাক্তিগত ভাবে নিজ উদ্যোগে বা সংঘবদ্ধ ভাবে এগিয়ে আসেন অনেক গণ্যমান্য ব্যাক্তি ও অনেক ফাউন্ডেশন । তাদের মধ্যে দারুল আমান ফাউন্ডেশন একটি। যার সদস্যদের উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়।
সম্প্রতি ফাউন্ডেশনটি দারুল আমান ইউনিয়নের ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময়ে অসহায় সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন। প্রতিটি প্যাকেটে ছিলো ৯ কেজি চাউল,২ কেজি আটা, ১কেজি ডাল,৩ কেজি আলু , ১ টি লাইফবয় সাবান ও ১ পাতা প্যারাসিটেমল ট্যাবলেট।
এ সময়ে সংগঠনের প্রধান সম্বনয়কারী ইমরান হোসেন সবুজ জানান, করোনা পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার উদ্দেশ্যেই একঝাক তরুন মেধাবীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্টা করা হয় । দারুল আমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। করোনা পরিস্থিতিতে জাতির যেকোন সংকটময় মূহূর্তে দারুল আমান ফাউন্ডেশন থাকবে অসহায় জনগনের পাশে।
আনন্দবাজার/শহক/ওফ









