মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
ঘোড় দৌড়ে মৌলভীবাজারসহ সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা থেকে ১৪টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ নেয়। পরে ঘোড় দৌড় অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ অন্যন্যরা। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় উপভোগ করতে হাজারো দর্শনাথীর ভিড় জমে স্টেডিয়ামে।
এদিকে নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যে নীলফামারী চিলাহাটির আলেয়ার মোড়ে দ্বিতীয়বারের মতো ঘোড় দৌড় প্রতিযোতিার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নীলফামারী জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অনন্ত ২৫টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান বকুল, বগুড়া ফায়ার সার্ভিস ইন্সপেক্টর ফসির উদ্দিন প্রমুখ।
আনন্দবাজার/এম.আর









