বর্ণাঢ্য আয়োজনে গতকাল মঙ্গলবার সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’ দিবসটি উপলক্ষে দেশের বিভিন্নস্থানে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত---
জয়পুরহাট প্রতিনিধি : দিবসটি উপলক্ষে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সদর উপজেলা পরিষদ গেট থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
দিবসটি উপলক্ষে সৈয়দপুরে পৌরসভায় মেয়র রাফিকা আকতার জাহানের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পৌর পরিষদ। পরে শেখ রাসেলের স্মরণে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহীন হোসেন, কাউন্সিলর বেলাল হোসেন, নজরুল ইসলাম রয়েল, মহিলা কাউন্সিলর মোছা. রুবিনাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ। পরে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি : দিবসটি উপলক্ষে রাঙামাটিতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীবৃন্দ। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আসসাদিক জামানের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইউসুফ হাবীব, থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান প্রমুখ ।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
শ্রীমঙ্গল (মৌলভবিাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আ.লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ বর্ধন প্রমুখ।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান প্রমুখ।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর ইউনিয়নের চৌধুরী বাড়িতে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ শিশু শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ হাফেজ মাওলানা হোসাইন আহমাদ ইসহাকি ও মাওলানা মো. শফিকুল আসলাম।
নাটোর প্রতিনিধি : দিবসটি উপলক্ষে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সভায় বক্তারা বলেন, শিশু শেখ রাসেল ছিলেন নির্মলতার প্রতীক। তিনি ছিলেন দুরন্ত, প্রাণবন্ত, নির্ভিক। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শেখ রাসেল স্মরণে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এ ল্যাবের ব্যবহারের ছেলে-মেয়েরা জ্ঞান অর্জনের পাশাপাশি শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদসহ অনেকেই। এছাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ভূইঁয়া প্রমুখ।
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। ধুনট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন প্রমুখ।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, কেককাটা ও আলোচনা সভা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদ, জেব-উন-নাহার, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন প্রমুখ।
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া কালকিনিতে আনন্দ শোভাযাত্রা শেষে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রমুখ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে দিবসটি উপলক্ষে আয়োজিত উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ প্রমুখ।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে দিবসের কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।
গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) প্রতিনিধ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। টুঙ্গীপাড়া পৌরসভার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে এ জন্মদিন পালন করা হয়। এ সময় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সিনিয়র সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ উপস্থিত ছিলেন।









