বরগুনার বেতাগী উপজেলায় আজ শনিবার গভীর রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে। গত ১০ দিন ধরেই এই উপজেলায় রাত থেকে সকাল ১০-১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, এভাবে টানা ঘন কুয়াশার কারণে আমের ফলন কম হবার আশঙ্কা রয়েছে।
উপজেলার গ্রামগুলোর গাছে গাছে আমের কুঁড়ির দেখা মিলছে এবং অনেক গাছে ঝুলছে তরুণ আমের থোকা। কুয়াশার কারণে এসব আমের মুকুল বা ছোট আমের থোকা ঝরে পড়ার সম্ভাবনা বেশি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিষয়ের সদ্য কোর্স সম্পন্নকারী কৃষিবিদ লিটন কুমার ঢালী জানান, ঘন কুয়াশার কারণে আমের মুকুল ঝরে যাবে।
বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ফাল্গুন মাসের প্রথমে টানা কয়েকদিন ঘন কুয়াশা পড়লে আমের মুকুল ঝরে যাবে। এতে আমের ফলন কম হবে।
এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মোহাম্মদ আলী জানান, ঘন কুয়াশা যখন পড়বে, তখন আমের মুকুলে বা থোকায় থোকায় ছোট আমে পানি দিতে হবে, তাহলে ঝরে পরা রোধ হবে।
আনন্দবাজার/টি এস পি








