টাংগাইলের মধুপুর জাতীয় উদ্যানে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মধুপুরে জাতীয় উদ্যানে সোমবার সকাল ১০টায় র্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বন সংরক্ষণ টেকসই উৎপাদন ও ব্যবহার সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি বন সংরক্ষক আবু সালেহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান আলহাজ ছারোয়ার আলম খান আবু।









