কাপ্তাই উপজেলা সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে।
কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, বয়স্ক ও বিধবা ভাতা মাসিক ৫০০ টাকা করে এবং প্রতিবন্ধী ভাতা মাসিক ৭৫০ টাকা করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রথমে চিৎমরম ইউনিয়ন ও কাপ্তাই ইউনিয়নে দেওয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে ওয়াগ্গা, চন্দ্রঘোনা ও রাইখালী ইউনিয়নে এই ভাতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষে এই টাকা একজন ব্যাংক কর্মকর্তা ও একজন সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট ইউপি চেয়্যারম্যান দের সহযোগীতায় সবার নিকট পৌঁছানো হবে।
আনন্দবাজার/এফআইবি









