এখন শীতকাল চলছে না। এমনকি শীতের কোনো আমেজও নেই। তীব্র গরম চলছে কয়েকদিন ধরেই। তবে এই অবস্থায়ও ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোরে হঠাৎ দেখা মিলেছে কুয়াশার।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, দু-একটা জায়গায় কুয়াশা দেখা গেছে কারণ কিছু দক্ষিণা বাতাস আছে। কিছুটা জলীয়বাষ্প এসেছে। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে গতকাল। তবে পুরোপুরি হয় নাই বৃষ্টিটা। এই কুয়াশাটা থাকত না আরেকটু বৃষ্টি হলেই। যার ফলে, যতটুকু জলীয়বাষ্প ছিল ততটুকু ওই ভূমির কাছাকাছি থেকে ভোরবেলায় কুয়াশায় পরিণত হয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা জানান, অসময়ে এমন শীতল পরিবেশ প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নতুন এক উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে গরমের মধ্যে এমন কুয়াশা ও ঠাণ্ডার কারণে বেড়ে যেতে পারে সর্দি হাঁচি কাশির উপসর্গ।
তবে, সব সর্দি-কাশি গলা ব্যথা মানে করোনা ভাইরাসের সংক্রমণ নয়, সিজনাল ফ্লু থেকেও এমনটা হতে পারে। এতে কিছুটা বাড়তি সতর্কতা থাকতে হবে। তাহলেই অনেকটা সুরক্ষা মিলবে।
আনন্দবাজার/এস.কে









