শনিবার পবিত্র ঈদুল আজহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।
দ্বিতীয় জামাত সকাল ৭টা ৫০ মিনিটে, তৃতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে, চতুর্থ ৯টা ৩৫ মিনিটে, পঞ্চম জামাত সকাল সাড়ে ১০টায় এবং ষষ্ঠ ও শেষ জামাত হবে বেলা ১১টা ১০ মিনিটে।
ঈদের জামাতে অংশ নেয়ার জন্য সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের জন্য বলেছে ইসলামিক ফাউন্ডশেন।
এদিকে, করোনার সংক্রমন এড়াতে ঈদুল আজহাতেও ঈদগাহ মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত নিষিদ্ধ করা হয়েছে। আনন্দবাজার/শহক








