পুলিশ রংপুর নগরীর ধাপ এলাকার ভুয়া করোনা চিকিৎসক মোতালেব হোসেনকে আটক করেছে। তিনি প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই ‘হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি ক্লিনিক পরিচালনাও করছিলেন।
দীর্ঘদিন ধরে রংপুর নগরীর ধাপ এলাকার মোতালেব হোসেন প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। 'হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার' নামে একটি ক্লিনিক পরিচালনাও করছিলেন নামের সঙ্গে এমবিবিএস-এফসিপিএস ডিগ্রি ব্যবহার করা এই ভুয়া চিকিৎসক।
সম্প্রতি তিনি সহজ-সরল রোগীদের 'করোনা ভাইরাসের চিকিৎসা' দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পরলেন এই প্রতারক।
মঙ্গলবার দুপুরে কোতায়ালী থানায় রংপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, চিকিৎসা সংশ্লিষ্ট কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজের নামের সঙ্গে এমবিবিএস ও এফসিপিএসের মতো উপাধি ব্যবহার করতেন এই ভুয়া চিকিৎসক। করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসার নামে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার বলেন, গোপন সংবাদে বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে মোতালেবসহ তার ক্লিনিকের মালিক মোস্তফা কামাল, ম্যানেজার তৌহিদ হোসেন ও অপর ভুয়া চিকিৎসক তৌফিক ইসলাম রাফিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, জলদিই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/এস.কে









