ডিএনসিসির যে ৭ স্থানে হবে করোনা পরীক্ষা
প্রকাশ:

বিস্তারিত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ৭টি স্থানে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এ জন্য ডিএনসিসি এলাকায় ৭টি বুথ স্থাপন করা হয়েছে। আজ থেকে প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত এসব বুথ খোলা থাকবে।
এসব বুথে বেসরকারি সংস্থা ব্রাকের তত্বাবধানে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হবে।
ডিএনসিসির ৭টি বুথের ঠিকানা হচ্ছে -
১. উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা।
২. ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।
৩. আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।
৪. ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর।
৫. সুচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।
৬. ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজিমপুর, দক্ষিণখান, ঢাকা।
৭. উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।
আনন্দবাজার/শহক








