নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ কুমুদীনি বাগানের কয়েকশ পরিবার খাবারের দাবিতে আন্দোলনে নেমেছে। করোনার কারণে কাজ না থাকা এবং ত্রাণ না পাওয়ার ফলে পরিবারগুলো রাস্তায় লোকসমাগম সৃষ্টি করে আন্দোলনে নেমেছে। ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুকি।
শনিবার সকাল ৮ টায় রাস্তায় নামে শত শত পরিবার। এ সময় তারা খাবারের দাবিতে রাস্তা অবরুদ্ধ করে আন্দোলন করে।
লকডাউনের শুরুর দিকে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এর পক্ষ থেকে ৫ কেজি করে চাল পায় এসব পরিবার। তারপর কেউই তাদের খোজ খবর নেয়নি বলে জানান তারা ৷
আন্দোলনকারীরা বলেন, তারা বেশ কিছু দিন যাবত অনাহারে দিন কাটাচ্ছেন। ঘরের শিশুদের ক্ষুদার যন্ত্রনা সহ্য করতে না পেরে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
তাদের আন্দোলনে কয়েকশত মানুষের একত্রিত হওয়াকে ভালো বলছে না সচেতন নাগরিকরা। পরে বেলা ১১ টার দিকে নাঃগঞ্জ সদর থানার ওসি আসলাম আন্দোলন নিয়ন্ত্রণে আনেন। তাদেরকে কথা দিয়েছেন ইফতারের আগেই তাদের ঘরে প্রয়োজনীয় ত্রান পৌছে যাবে। পরে ওসির কথায় আশ্বস্ত হয়ে তারা ঘরে ফিরে যান।
আনন্দবাজার/এফআইবি









