করোনার সবচেয়ে সংক্রমিত রাজধানীর ১০ এলাকার নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ ও বাবুবাজার। এসব এলাকায় সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এসময় তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। একই সময়ে আরও ৭০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আননন্দবাজার/রনি









