গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ৫ হাজার ৩২৫ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৮২ জনের দেহে। এতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে একন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৮০ হাজার ৬৯ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









