করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে জাপানে যেসব বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন তাদের টোকিও'র বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) টোকিওর বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে যে সব শিক্ষার্থী ইতোমধ্যে ২০২০ সালের মার্চে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কোর্স সমাপ্ত করেছেন কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না, তাদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। তাদের (১) নাম, (২) পাসপোর্ট নাম্বার, (৩) বিশ্ববিদ্যালয়ের নাম, (৪) বৃত্তির নাম (যদি থাকে), (৫) জন্ম তারিখ, (৬) বাবার নাম, (৭) মায়ের নাম, (৮) স্থায়ী ঠিকানা, (৯) বাংলাদেশের বর্তমান ঠিকানা, (১০) জাপানের ঠিকানা, (১১) জাপানের ফোন নম্বর, (১২) ইমেইল, (১৩) পাসপোর্টের কপি এবং (১৪) আটকে পড়ার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্রসহ জরুরি ভিত্তিতে ziaulabedin@outlook.com এ ঠিকানায় ইমেইল পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও দূতাবাস ব্যবসায়ী, পর্যটক ইত্যাদি নানা পেশার মানুষ যারা বাংলাদেশ থেকে সম্প্রতি জাপান গেছেন, এখন ফিরে আসতে পারছেন না তাদেরও অনুরূপ তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
আনন্দবাজার/তা.তা








