সম্প্রতি কাপ্তাই হ্রদে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য ফেরানো, কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং কাপ্তাই হ্রদে দখল এবং দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জেলা নদীরক্ষা ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা নদীরক্ষা ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সম্প্রতি কাপ্তাই হ্রদে দখলের প্রবণতা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
জেলা নদীরক্ষা ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুর ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী সাহাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এইচ এস কে









