করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে পরীক্ষা করতে বলায় সিলেটে একটি বেসরকারি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন সৌদি প্রবাসী এক নারী। গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নগরীর বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
তবে পরে খোঁজ খবর নিয়ে সিভিল সার্জন অফিসের লোকজন ওই নারীর বাসায় গিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন তিনি রাজি হননি বলে জানান প্রেমানন্দ।
সিভিল সার্জন জানান, ১০ থেকে ১২ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ৭০ বছর বয়সী ওই নারী। মঙ্গলবার সকালে জ্বর নিয়ে তিনি আসেন দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার লক্ষণ দেখে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন জরুরি বিভাগের চিকিৎসকদল।
প্রেমানন্দ আরও জানান, এ সময় তাকে কয়েকটি পরীক্ষা করিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা করিয়ে আনার কথা বলে হাসপাতাল থেকে উধাও হয়ে যান। বুধবার (১১ মার্চ) আবারও ওই নারীর সাথে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নেয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা চালানো হবে।
আনন্দবাজার/তা.তা









