সরকার করোনার সংক্রমণ ঠেকাতে চায়ের দোকান বন্ধ রাখতে বলেছে। এমনকি মানুষ যেনো জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় সেজন্য রবিবার (২২ মার্চ) রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় মাইকিং করা হয়েছে। শেরেবাংলা নগর থানার এসআই আশরাফ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মিরপুর মডেল থানাধীন যেসব বাড়িতে প্রবাসীরা আছে, সেসব বাড়িতে পুলিশ সতর্কমূলক ব্যানার টানিয়ে দিচ্ছে। তাছাড়াও ৩১ তারিখ পর্যন্ত ফুটপাদের সব চায়ের দোকান বন্ধ রাখতে বলেছে পুলিশ।
রাত ১২টার পর মাইকিং করে মানুষকে সতর্ক করে এসব তথ্য জানানো হয়েছে।
আনন্দবাজার/এফআইবি









