সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যমান করোনা পরিস্থিতি ও পাহাড়ী ঢলে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার ১০০ জনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
রবিবার ত্রাণ বিতরণ কালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জের মানুষেরা প্রকৃতির সাথে লড়াই করে বেচে থাকে, সবাই মিলে এক্যবদ্ধ ভাবে বন্যা ও করোনা পরিস্থিতির মোকাবেলা করতে পারব। করোনা একটি মহামারি, সারা বিশ্ব এটির মোকাবেলা করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রহমান মাষ্টার, বিশ্বম্ভরপুর উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল কাদির, বিশ্বম্ভরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার বাদাঘাট (দ;) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এরশাদ মিয়া, জাপা নেতা অবসরপ্রাপ্ত হাবিলদার মুর্শেদ, হিফজুর মিয়া, স্বপন পাল, আমীর হোসেন,উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন,যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
আনন্দবাজার/রনি/সাউ









