করোনা ভাইরাস রোধে পুলিশের ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়েছে নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ের টোল প্লাজার সামনে। এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয় সোমবার দুপুর আড়াইটায়। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম ও বড়াইগ্রাম সার্কেলের এসপি হারুনুর রশিদ প্রমুখ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ নাটোরের বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন ট্রাকে করে ড্রামের ভেতর করে নাটোর হয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ফিরছিল।
নাটোর জেলা পুলিশ মনে করেন, করোনা ভাইরাস রোধে এই ওয়াচ টাওয়ার এর মাধ্যমে নাটোরের বাইরে থেকে, বিশেষ করে ঢাকা থেকে আসা সকল যানবাহন পুলিশের চেকিং এর আওতায় আসবে।
আনন্দবাজার/এস.কে









