গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পারিবারিক আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ঝিনাইদহে হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ গরু বিতরণ করে ঝিনাইদহের যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগো)’র সভাপতি নুরুল ইসলাম, নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের ৭ জন নারীর মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। এর আগে গাভী পালনের উপর ওই নারীদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
আনন্দবাজার/এম.আর








