মোংলায় ইমাম,মোয়াজ্জেম খাদেমদের মাঝে শারিরীক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আর্সেনিক এলবাম-৩০ হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই )সকাল ৯ টায় বি এল এস মসজিদে ইমাম পরিষদের মাধ্যমে এই ঔষধ তুলে দেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।এ সময় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম শেখ,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান সহ বিভিন্ন মসজিদে ইমাম বৃন্দ।এর পর মোংলায় করোনা আক্রান্ত রোগিদের বাড়ি গিয়ে তাদের খোজ খবর সহ ফল ও খাদ্য সামগ্রী তুলে দেন শেখ কামরুজ্জামান জসিম।
এ সময় উপস্থিত ছিলেন,মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক ও তারুণ্য মোংলা'র সভাপতি মনির হোসেন, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলামিন সানি, সিনিয়র সহসভাপতি কাজী সাগর, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ সুজন,উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃদুলাল ফকির যুব ফোরাম সভাপতি পারভেজ খান প্রমূখ।
আনন্দবাজার/এফআইবি









