গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রদান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা নাজনিন শামীমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিতুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।
প্রশিক্ষণের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই দে সরকার জানান, দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের সক্ষমতা রয়েছে। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নেয়ায় বর্তমানে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির পরিমান কমে এসেছে। যে কোনো পরিস্থিতির তথ্য একঘণ্টার মধ্যে সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পুর্নবাসনের ব্যবস্থা করা হয়। বর্তমানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা হিসাবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য।









