বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২০২০ইং ও ইউনিট কার্য নির্বাহী কমিটির নির্বাচন ২০২১-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ ডিসেম্বর) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে রেডক্রস ও জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এসময় ভার্চুয়াল সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সেক্রেটারী মোঃ আতাউল্যাহ মন্ডল কার্যবিবরণীর সাধারণ রিপোর্ট উপস্থাপন করেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন এডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে ইউনিট অফিসার মোঃ নুরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি গাজীপুর জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের চেয়ারম্যান আখতারউজ্জামান ভার্চুয়ালী সভায় সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিট ও যুব ইউনিট কোভিড- ১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় নিরলস ভাবে হতদরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী সহ মাস্ক বিতরণ করা করেছে। কোভিড- ১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ সপাতাল সহ অন্যান্য হাসপাতালে সাধারণ মানুষকে সচেতনতা মূলক লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
এ সময় দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়াকে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারী মোঃ আতাউল্ল্যাহ মন্ডল, কার্যনির্বাহী সদস্য রাজিয়া সুলতানা লুনা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আতিকুর রহমান, মোঃ সাইফুল হাকিম মোল্লাকে নির্বাচীত করা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ শামীমুল আরিফ ও নির্বাচন কমিশনার দুজন মোঃ মনিরুল ইসলাম মনু, মোঃ মোতালেব।
আনন্দবাজার/এম.কে/সবুজ








