সরস্বতী পূজাকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যস্ততা বেড়েছে মৃৎলিল্পীদের। বিভিন্ন আকারের প্রতিমা তৈরি, রং ও সাজসজ্জা করা হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি সব কিছুতেই মা সরস্বতীর কথা মাথায় রেখে স্কুল কলেজের ছেলে মেয়েরা এ দিনটিতে নতুন উদ্যোগে এগিয়ে চলে। তবে করোনা মোকাবেলায় গত দুইবছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ দিনটি সেভাবে উদ্যাপন সম্ভব হয়নি। তবে সম্প্রতি স্কুল খোলা হলেও কোভিড-১৯ সংক্রমণরোধে এরই মধ্যে সরকারি সবশেষ চলমান বিধিনিষেধের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজাকে সামনে রেখে শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ায় পাল বাড়িতে প্রতিমা তৈরির বিভিন্ন কাজকর্ম করছেন মৃৎলিল্পীরা। এখানে রেডিমেট ও অর্ডারে সরস্বতীর প্রতিমা তৈরি করা হচ্ছে। শিল্পীর হাতের রং তুলির আচরে এককটি প্রতিমার সৌন্দর্য ফুটে উঠছে। এ সময় কারিগর অজয় পাল বলেন, উপজেলার ষোলঘর থেকে তিনি এখানে এসেছেন প্রতিমায় রং তুলির কাজ করতে। তিনি একাজে পারশ্রমিক পাচ্ছেন। সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দামের প্রতিমা তৈরি করা হচ্ছে এখানে। এছাড়াও বিভিন্ন দরে প্রতিমা তৈরির অর্ডার নেওয়া হয়।
হরপাড়ার মৃত মধাব পালের পুত্র মৃৎশিল্পী তপন পাল বলেন, ২০ বছর ধরে এ পেশায় আছেন তিনি। করোনার প্রভাবে একাজে মন্দা যাচ্ছে। সরস্বতী পূজা উপলক্ষে ছোট আকারের রেডিমেট প্রায় ৫০টি প্রতিমা তৈরি করে বিক্রি করেছেন। এছাড়া ১৫টি প্রতিমার অর্ডার পেয়েছেন। এসব প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং ও সাজসজ্জার কাজ করা হচ্ছে।
আনন্দবাজার/এম.আর









