দিন দিন প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে সুনামগঞ্জে। তাই এই সংক্রমণ ঠেকাতে তিন সপ্তাহের জন্য সুনামগঞ্জের ৮টি উপজেলাসহ ১৫টি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য মাইকিং করা হয়েছে।
১৬ জুন থেকে কঠোর অবস্থানে থেকে সবাইকে সর্তকতা অবলম্বন করার জন্য মাঠে নেমেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এলাকা গুলো হচ্ছে :
সুনামগঞ্জ সদর উপজেলায় পুরো সুনামগঞ্জ পৌরসভা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পূর্ব পাগলা, পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়ন, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন, জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, দোয়ারাবাজার সদর ও মান্নারগাঁও ইউনিয়ন, ছাতক উপজেলার ছাতক পৌরসভা, জাউয়া বাজার ও কালারুখা ইউনিয়ন এবং জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর ইউনিয়নকে রেডজোন করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









